এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে কোহেন উইলি নামের এক বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ শিশু নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন। শুক্রবার মিসিসিপির সেনাটোব্যা শহরের প্রশাসনের পক্ষ থেকে ওই কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম ফস্টার। তার আইনজীবী মার্টিন জুমাখ জানান, শহর ও পুলিশ বিভাগের বৃহত্তর স্বার্থে এবং পরিস্থিতি স্বাভাবিক করার সুযোগ দিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবী দাবি করেন, গাড়ির ভেতরে কোনো শিশু ছিল কিংবা আরোহীরা চুরির সন্দেহে পালাচ্ছিলেন—তা ফস্টার জানতেন না।
তদন্ত সংস্থা সূত্রে জানা যায়, গত ১৪ জুন স্থানীয় একটি ওয়ালমার্ট সুপারশপে চুরির অভিযোগ তদন্ত করতে যায় পুলিশ। মিসিসিপি তদন্ত ব্যুরোর (এমবিআই) ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সন্দেহভাজনরা একটি গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে পুলিশ গাড়িটি থামানোর নির্দেশ দেয়। কিন্তু চালক গাড়িটি এক কর্মকর্তার দিকে চালিয়ে দিলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে গাড়ির ভেতরে থাকা এক বছরের শিশু কোহেন উইলি গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও একজন গুরুতর আহত হন।
তবে পুলিশের এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিশুটির মা ভেলেসিয়া উইলি। তিনি জানান, তারা মূলত সন্তানের জন্য ডায়াপার কিনতে দোকানে গিয়েছিলেন। পুলিশ অস্ত্র তাক করে এগিয়ে আসার সময় গাড়িতে যে একটি নিষ্পাপ শিশু রয়েছে, তা বোঝাতে তিনি সন্তানকে উঁচিয়ে দেখানোর চেষ্টা করেছিলেন। তা সত্ত্বেও পুলিশ সরাসরি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
এদিকে সম্প্রতি মিসিসিপি জননিরাপত্তা বিভাগ ঘটনার সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের শরীরের ক্যামেরায় (বডি ক্যাম) ধারণ করা ভিডিও ফুটেজ প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, এক নারী কোলে শিশু নিয়ে দৌড়ে একটি গাড়িতে ওঠেন। এর পরপরই পাঁচজন পুলিশ কর্মকর্তা অস্ত্র তাক করে গাড়িটির কাছে পৌঁছান। গাড়িটি পেছনের দিকে সরে যাওয়ার সময় পাশের একটি গাড়িতে ধাক্কা খায়। এরপর গাড়িটি সামনের দিকে এগোতে থাকলে এক কর্মকর্তা সরে দাঁড়িয়ে সামনের যাত্রীর দিকের জানালা লক্ষ্য করে গুলি চালান। গুলিতে গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মেমফিস শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণে অবস্থিত সেনাটোব্যা শহরের এই নির্মম ঘটনা স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। শহরটির কৃষ্ণাঙ্গ বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পুলিশের বৈষম্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগ করে আসছিলেন। এক বছরের শিশু হত্যার ঘটনায় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে অসন্তোষ আরও তীব্র রূপ নিয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
ভারত | ২৪ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।