এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়ির ভেতর কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের ‘বিশাল সেন্টার’-এর সামনে এ হামলার ঘটনা ঘটে। একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাতপরিচয় এক যুবক এসে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের কাচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় সংগীতশিল্পী আসিফ আকবর বিশাল সেন্টারের তিনতলায় নিজের ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন। হঠাৎ গুলির তীব্র শব্দ শুনে তিনি দ্রুত নিচে নেমে আসেন এবং নিজের ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখতে পান। এরপর তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা-পুলিশ।
এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। ঘটনার আকস্মিকতায় তাৎক্ষণিকভাবে কাউকে নির্দিষ্ট করে সন্দেহ করতে পারেননি আসিফ আকবর।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আসিফ আকবর পুলিশকে জানিয়েছেন, বিষয়টি তিনি পরবর্তীতে দেখবেন এবং অভিযোগ দায়ের করবেন। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে নিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ হামলাকারীকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।