এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আমেরিকান ফ্যাশন আইকন ও বিশ্বখ্যাত সুপারমডেল বেলা হাদিদকে নিয়ে সম্প্রতি বিনোদন দুনিয়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে ২৯ বছর বয়সী এই তারকার নতুন প্রেম নিয়ে যখন মেতে আছে গ্ল্যামার জগৎ, তখনই নিজের জীবনের এক অন্ধকার ও কঠিন অধ্যায়ের কথা সামনে নিয়ে এলেন তিনি। দীর্ঘস্থায়ী অসুস্থতা ‘লাইম ডিজিজ’ (Lyme Disease)-এর তীব্র আক্রমণে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই মডেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই কঠিন লড়াইয়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক আবেগঘন বার্তায় বেলা হাদিদ জানান, এই রোগের তীব্র প্রকোপ বা ‘ফ্লেয়ার-আপ’-এর কারণে তিনি চরম বিষণ্ণতা, উদ্বেগ ও একাকিত্বে ভুগছেন। রোগটির কারণে সৃষ্ট তীব্র শারীরিক ব্যথা ও ক্লান্তির কথাও অকপটে তুলে ধরেন তিনি।
মানসিক অস্থিরতার কথা উল্লেখ করে বেলা বলেন, “যখনই মনে হয় সব ঠিক হতে শুরু করেছে, ঠিক তখনই রোগটি আবার নতুন করে চাড়া দিয়ে ওঠে। তখন মনে হয় জীবনে কোনো কিছুই আর নিশ্চিত নয়।”
প্রতিদিনের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার বর্ণনা দিয়ে এই সুপারমডেল জানান, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার আগেই তাঁর শরীরে তীব্র আতঙ্ক ও শারীরিক ব্যথা শুরু হয়ে যায়। এমনকি একটানা ১১ ঘণ্টা ঘুমানোর পরও শরীর ও মন পুরোপুরি ক্লান্ত থাকে। এই চরম শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে প্রায়ই শেষ মুহূর্তে বিভিন্ন পূর্বনির্ধারিত কাজ বা পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন তিনি।
দীর্ঘ ১৫ বছর ধরে নীরবে এই রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বেলা হাদিদ। এর আগে ২০২৩ সালে টানা ১০০ দিনের নিবিড় চিকিৎসার মাধ্যমে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। তবে রোগটি থেকে পুরোপুরি মুক্তি পাননি তিনি, মাঝেমধ্যেই তা তীব্র রূপ নিয়ে ফিরে আসে।
এমন কঠিন পরিস্থিতির মধ্যেও অবশ্য আশা হারাননি এই সুপারমডেল। ভক্তদের উদ্দেশে ইতিবাচক বার্তা দিয়ে তিনি বলেন, “একদিন আলো আসবেই, হয়তো আজ তা দেখা যাচ্ছে না। সুস্থতার পথটা মোটেও সোজা নয়। তবে স্রষ্টা আমাদের ততটুকুই কষ্ট দেন, যতটুকু সহ্য করার ক্ষমতা আমাদের রয়েছে।”
অসুস্থতার সমস্ত গ্লানি মুছে ঘুরে দাঁড়ানোর বেলা হাদিদের এই অদম্য চেষ্টা এখন বিশ্বজুড়ে লাখো ভক্তের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
সেপ্টেম্বর ৭, ২০২৬
জুলাই ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।