নেছারাবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৩ নভেম্বর, ২০২৬ ৭:২২ পিএম
শেয়ার করুন:
নেছারাবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নেছারাবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের মিয়ারহাট বন্দরে (জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলা) ভিলেজ পার্ক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। 

নেছারাবাদ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী। 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা এনসিপির মুখ্য সংগঠক খাঁন মোহাম্মদ বাকি বিল্লাহ, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম, দলীয় সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সবশেষে, আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।