এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা ও বিস্ফোরক ব্যবহার করে অগ্নিসংযোগ এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন সংসদ সদস্য নিজেই।
এজাহার সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর রাতে সংসদ অধিবেশনে অংশগ্রহণের কারণে নুসরাত তাবাসসুম জ্যোতি ঢাকায় অবস্থান করছিলেন। সে সময় রাত আনুমানিক ১১টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা অবস্থান করছিলেন। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।
পরে রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে সংসদ সদস্যের বাবা মোঃ আব্দুল হালিম (৬১) ও মা মোছাঃ জহুরা খাতুন (৪৫) ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় তাঁরা বাড়ির ঘরসহ বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখতে পান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, দুর্বৃত্তরা পেট্রোল বোমা ও বিস্ফোরক দিয়ে আগুন লাগিয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা চালায়। আগুনে বাড়ির ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
এপ্রিল ৩০, ২০২৫
ফেব্রু ২৮, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ১৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।