আগৈলঝাড়ায় জৈব চাষাবাদ ও মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ক মাঠ দিবস পালিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৩ নভেম্বর, ২০২৬ ১১:২৭ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় জৈব চাষাবাদ ও মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ক মাঠ দিবস পালিত

উন্নত চাষাবাদ চর্চা, জৈব কৃষি পদ্ধতির প্রসার এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ে কৃষকদের সচেতন ও দক্ষ করে তুলতে বরিশালের আগৈলঝাড়ায় মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা কৃষক স্কুলে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কারিতাস বাংলাদেশের ‘বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরি এবং বাজারজাতকরণ প্রকল্প (ধরিত্রী)’-এর আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

ধরিত্রী প্রকল্পের উপজেলা ইনচার্জ এডওয়ার্ড অন্ত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী ও একর‍্যাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেম চাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গৌতম চন্দ্র পাল এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বাবুল ব্যাপারীসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে পরিবেশবান্ধব ও জৈব কৃষির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো কেঁচো সার (ভার্মি কম্পোস্ট)। মাটির উর্বরতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এ সারের ভূমিকা অপরিসীম।

বক্তারা আরও বলেন, বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করা হলে সঠিক বিপণন ও বাজারজাতকরণের মাধ্যমে ভালো মুনাফা অর্জন করা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।