এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রায় ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার (২.২ বিলিয়ন ইউয়ান) ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক এক সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার পূর্বাঞ্চলীয় চাংঝৌ শহরের একটি আদালত এই রায় ঘোষণা করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
দণ্ডপ্রাপ্ত কর্মকর্তার নাম ইয়াং ইউলিন (৬৯)। তিনি ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আদালতের রায় অনুযায়ী, দীর্ঘ তিন দশক ধরে নিজের ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশল প্রকল্প অনুমোদন, জমি হস্তান্তর এবং বিভিন্ন আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি বিপুল অঙ্কের অর্থ ও মূল্যবান সামগ্রী ঘুষ হিসেবে গ্রহণ করেন।
ঘুষ নেওয়ার পাশাপাশি ইয়াংয়ের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগও প্রমাণিত হয়েছে। আদালত জানিয়েছে, তাঁর এই অপরাধগুলো ছিল অত্যন্ত গুরুতর, যার ফলে রাষ্ট্র ও জনগণের স্বার্থের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াংয়ের বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তাদের সামরিক বাহিনী, ব্যাংকিং খাত এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে আসছে।
চীনে আর্থিক অপরাধের ক্ষেত্রে সাধারণত মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা বিরল হলেও, ১ বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ জড়িত থাকা অতি গুরুতর দুর্নীতির মামলায় এ ধরনের কঠোর শাস্তি দেওয়া হয়। এর আগে ২০২১ সালে সাবেক আর্থিক কর্মকর্তা লাই শিয়াওমিন এবং ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংকে বড় অঙ্কের ঘুষ ও আত্মসাতের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইয়াং ইউলিন আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শেষ বক্তব্যে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন। তবে তদন্তে সহযোগিতা করলেও অপরাধের মাত্রা এতটাই গুরুতর ছিল যে, আদালত তাঁর সাজা কমানোর কোনো সুযোগ দেখেনি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।