জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২২ নভেম্বর, ২০২৬ ১:১৯ পিএম
শেয়ার করুন:
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে ১৩তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মেলায় অংশ নিয়েছে সারা দেশের ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং প্রায় ৩৮০ জন উদ্যোক্তা। 

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সূচনা হয়। এরপর দেশের এসএমই খাতের বিকাশ ও এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে দেশে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেছিলেন। পরবর্তীতে সেই টাস্কফোর্সের সুপারিশের আলোকেই ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণীত হয় এবং এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘এসএমই ফাউন্ডেশন’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। দেশের সার্বিক অর্থনীতিতে এ খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।