এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। তবে এই মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তার পরিবার। কারিনার বাবা ও জাতীয় দলের সাবেক কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ অভিযোগ করেছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার শিকার হয়েছিলেন তার মেয়ে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কায়সার হামিদ তার আক্ষেপ ও অভিযোগের কথা জানান। তিনি বলেন, কারিনাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশে তার চিকিৎসায় বেশ কিছু ভুল ছিল এবং সিদ্ধান্ত নিতে অনেক দেরি করা হয়েছে।
কায়সার হামিদ অভিযোগ করে বলেন, "এখানে দুটি বড় ভুল ছিল। প্রথমত, ভুল চিকিৎসা করা হয়েছে। কারিনার লিভারের অবস্থা যে কতটা আশঙ্কাজনক এবং তার হেপাটাইটিস যে মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল, তা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সময়মতো জানায়নি। যদি সঠিক সময়ে বিষয়টি জানানো হতো, তবে আমরা আরও আগেই লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করতে পারতাম।"
তিনি আরও যোগ করেন, বাংলাদেশে যে লিভার ট্রান্সপ্লান্টের পর্যাপ্ত ব্যবস্থা নেই, সেটিও ডাক্তাররা শুরুতে তাদের পরিষ্কার করে বলেননি। চিকিৎসকদের এমন লুকোচুরির কারণে মূল্যবান সময় নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন। তার দাবি, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দিয়ে দিনের পর দিন সাধারণ চিকিৎসার মতো চালিয়ে গেছে, যার ফলে কারিনার শরীরে সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, লিভার সংক্রান্ত জটিলতায় ভুগে গত শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। এর আগে গত সোমবার কারিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওই রাতেই এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয়।
মেয়ের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন কায়সার হামিদ। তিনি জানিয়েছেন, কারিনার বড় ভাই বিদেশ থেকে দেশে ফেরার পর এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগস্ট ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।