এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলন শুরু করেছেন ব্যাংকটির গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে 'সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারী গ্রাহকদের ঘিরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জলকামান ও সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক পরিবর্তন ও নতুন চেয়ারম্যানের নিয়োগের ফলে ব্যাংকিং কার্যক্রমে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই তারা নিয়োগ বাতিল, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই গ্রাহক, শেয়ারহোল্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সমবেত হয়ে স্লোগান ও দাবির স্বপক্ষে বক্তব্য দিচ্ছেন।
উল্লেখ্য, সোমবারও একই দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছিল। আন্দোলনকারীদের অভিযোগ, গতকাল পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে কয়েকজন আহত হন। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, আন্দোলনের মুখে সোমবার সশরীরে পর্ষদ সভা করতে ব্যর্থ হওয়ার পর রাতে ভার্চুয়ালি সভা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পর্ষদের পাঁচ সদস্য উপস্থিত ছিলেন এবং সেখানে ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়।
গত ২৪ মে অধ্যাপক এম জুবায়দুর রহমান চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের পর থেকেই ব্যাংকটির গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশ নিয়মিতভাবে এর প্রতিবাদ জানিয়ে আসছেন।
ফেব্রু ২৬, ২০২৬
মার্চ ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।