এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে হঠাৎ করেই গোডাউনটি থেকে ঘন ধোঁয়া ও আগুনের তীব্র শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে সেখানে রাখা বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ভয়াবহতা দেখে আশপাশের এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের তাৎক্ষণিক ও সম্মিলিত প্রচেষ্টায় আগুন বড় কোনো এলাকায় ছড়াতে পারেনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, "সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।"
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সামগ্রিক পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
নভেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।