এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একদল আন্দোলনকারী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং অন্তত দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন এবং রাজু মোল্লা গুরুতর জখম হন। পরে কয়েকজন পথচারী তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত অবস্থায় পান।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন জানান, কয়েকজন পথচারী অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁর নাম রাজু মোল্লা বলে শনাক্ত করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে মহাসড়কে অগ্নিসংযোগ ও সহিংসতার জেরে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কৃষক দল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে রাজু মোল্লার মৃত্যুর খবর পেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতের মরদেহ দেখেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।
তবে রাজু মোল্লার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, হামলার প্রকৃত পরিস্থিতি এবং সহিংসতায় জড়িতদের পরিচয় সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জুলাই ২২, ২০২৬
নভেম্বর ১০, ২০২৬
জুলাই ৬, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।