এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে ‘ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ’ শীর্ষক এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে সভাটির আয়োজন করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মফিজুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী অঞ্জলি রানী, উপজেলা সমন্বয়কারী সুমন হাসান খান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে দুর্যোগকালীন পরিস্থিতিতে আরও কার্যকর ও প্রতিক্রিয়াশীল হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, “উপকূলীয় অঞ্চলগুলো সব সময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। অতীতে আমরা দেখেছি, দুর্যোগ আঘাত হানার পর উদ্ধার ও ত্রাণকাজ শুরু করতে করতেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিন্তু এই পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির মূল সৌন্দর্য হলো—দুর্যোগ আঘাত হানার আগেই আমরা মানুষকে সতর্ক করতে পারব এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারব।”
তিনি আরও বলেন, “জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি এবং সুশীলনের যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা আরও সুদৃঢ় হবে এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আমাদের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।”
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।