দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ প্রতিরোধে নগরকান্দায় আইন-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৯:৪৯ পিএম
শেয়ার করুন:
দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ প্রতিরোধে নগরকান্দায় আইন-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা

দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সামাজিক সংঘাত নিরসনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরের নগরকান্দায় বিশেষ আইন-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন এবং নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ, সামাজিক অস্থিরতা ও বিভিন্ন ধরনের সংঘাত প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সহনশীলতা, সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই সামাজিক সংঘাত ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।