জিয়ানগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় আলোচনা সভা ও সংলাপ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৮:২৫ পিএম
শেয়ার করুন:
জিয়ানগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় আলোচনা সভা ও সংলাপ অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগরে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় উপজেলা পর্যায়ে এক আলোচনা সভা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আয়োজনে এবং এনগেজ (ENGAGE) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জিয়ানগর উপজেলা সুশীল সমাজ সংগঠনের সভাপতি মো. আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে এবং প্রকল্পের এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শিমুল বড়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম শহিদ এবং মৎস্য দপ্তরের সুপারভাইজার শাকিল ইসলাম। এ ছাড়া স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পরিবেশগত সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী মনির কালাম, রুনা মনির, রেখা বেগম ও এমাদুল হক। এ সময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস ও মাঠ সহায়ক শফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।