এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় নিরাপদে রাখার আশায় সরকারি ডাকঘরে টাকা জমা রেখেছিলেন সাধারণ মানুষ। কিন্তু সেই বিশ্বাসে চরম আঘাত হেনে প্রায় চার কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে এলাকার কয়েক শত সাধারণ মানুষ নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে আসছিলেন। তবে সম্প্রতি গ্রাহকদের আমানতকৃত বিপুল অঙ্কের টাকা নয়ছয় হওয়ার বিষয়টি সামনে আসে।
ভুক্তভোগীদের পক্ষে অভিযোগকারী মোঃ কাজী সৈকত মিয়া জানান, পোস্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রায় ১৫০ থেকে ২০০ জন গ্রাহকের জমা রাখা আনুমানিক ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। গ্রাহকরা টাকা উত্তোলনের চেষ্টা করলে জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।
টাকা আত্মসাতের বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় জনতা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে হাতেনাতে আটক করে দৌলতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় কাজী সৈকত মিয়া দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে সাধারণ মানুষের এত বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল, কীভাবে সরকারি একটি প্রতিষ্ঠানে এত বড় জালিয়াতির ঘটনা ঘটল এবং এর নেপথ্যে আর কারা জড়িত—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা ভুক্তভোগী গ্রাহকরা। তাঁরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁদের কষ্টার্জিত আমানত ফেরত পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আগস্ট ১৩, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।