এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট প্রদান করতে বাংলাদেশ সরকার বাধ্য নয় বলে স্পষ্ট মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার পাসপোর্টের বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে একাধিকবার ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে। পুরো বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনায় রয়েছে এবং প্রত্যর্পণের আইনি দিকগুলোর খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে।
শেখ হাসিনার মামলার বিষয়ে শামা ওবায়েদ বলেন, "২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে আইন মন্ত্রণালয়।"
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার মনে করে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতোই সাবেক এই প্রধানমন্ত্রীকেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং তাকে দেশে ফিরেই নিজ সাজা ভোগ করতে হবে।
জুন ২৪, ২০২৬
জুন ১২, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।