এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বৈজ্ঞানিক সেমিনার ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা শহরের পাশাপাশি বেগমগঞ্জের চৌমুহনী করিমপুর সড়কের সমবায় মার্কেটে অবস্থিত ডায়াবেটিক সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি করিমপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নোয়াখালী ডায়াবেটিক সমিতির বেগমগঞ্জ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
আয়োজনে বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটাচলা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
নভেম্বর ২৩, ২০২৫
সেপ্টেম্বর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।