এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদের সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুলের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুর শহীদ মিনার চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, গত ১১ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং ১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুলের ওপর হামলা চালানো হয়। বক্তারা বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পিরোজপুর পৌর এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম নাইমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্না, যুগ্ম সদস্য সচিব মো. কামাল হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ শিকদার প্রমুখ।
মানববন্ধনে এনসিপি পিরোজপুর জেলা শাখাসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অক্টোবর ২৬, ২০২৬
এপ্রিল ৩০, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৪ নভেম্বর, ২০২৬
সোশ্যাল মিডিয়া | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।