পিরোজপুরে ‘দৈনিক আজকের উদয়ন বার্তা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৪ নভেম্বর, ২০২৬ ১১:১৬ এএম
শেয়ার করুন:
পিরোজপুরে ‘দৈনিক আজকের উদয়ন বার্তা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

‘সত্য প্রকাশে একধাপ এগিয়ে’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর থেকে প্রকাশিত হলো নতুন দৈনিক পত্রিকা ‘দৈনিক আজকের উদয়ন বার্তা’। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে একসময়ের সাপ্তাহিক ‘উদয়ন বার্তা’ এখন থেকে ‘দৈনিক আজকের উদয়ন বার্তা’ নামে দৈনিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এবং পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক আহসানুল কবীর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন ও মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সরকারি কৌঁসুলি সৈয়দ সাব্বির আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

পরে অতিথিরা কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।