এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেন বলেছেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান আছে, বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। একটি নিরপেক্ষ ও জনগণের সরকার গঠনের মাধ্যমে আমরা আবার সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। আপনারা ভয়ের মধ্যে নয়, নিরাপদে উৎসব পালন করুন এটাই আমাদের প্রত্যাশা।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া মদনমোহন জিউর মন্দিরে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন," দুঃশাসন, দুর্নীতি ও নির্যাতনের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার পরিবার আগেও আপনাদের সাথে ছিলো, ভবিষ্যতে থাকবে। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যেন এই এলাকার সেবা করার সুযোগ পাই।”
ভান্ডারিয়া পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু কিরণ চন্দ্র বসু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম মস্তফা শরিফ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন মিঠু, পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান মুন্সী, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মাহফুজুল ইসলাম প্রমূখ।পরে উপজেলার ৪৯টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা অনুদান তুলে দেন।
সেপ্টেম্বর ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।