এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর জাপান সফর থেকে জনগণের জন্য কেবল ‘বড় একটি আম’ নিয়ে এসেছেন। জাপানের সঙ্গে কী চুক্তি হয়েছে, তা এখনও জাতির সামনে স্পষ্ট করা হয়নি।
গত শনিবার (৩১ অক্টোবর) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর নিয়ে কটাক্ষ করে সাদিক কায়েম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জাপানে গিয়েছিলেন এবং সেখান থেকে আপনাদের জন্য বড় একটি ‘আম’ নিয়ে এসেছেন। অথচ জাপানের সঙ্গে কী চুক্তি সম্পাদন করা হলো, তা এখনও জনগণের কাছে পরিষ্কার করা হয়নি। আমরা দেখতে পেয়েছি, ভারত এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। বিষয়টি দেখে মনে হচ্ছে, বর্তমান সরকার নতুনভাবে ভারতের ঠিকাদারি নিয়েছে।”
বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, “বিপ্লবের পর যাদের আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ও ছাত্র উপদেষ্টার পদে বসিয়েছিলাম, তাদের ব্যর্থতার কারণেই আজ আমাদের আবার গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ নিয়ে কথা বলতে হচ্ছে। আমাদের তো এখন শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনায় মগ্ন থাকার কথা ছিল।”
তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়টি নিশ্চিত না করেই দ্রুত ক্ষমতায় যাওয়ার তাড়নায় আপস করা হয়েছিল। বর্তমানে সরকার গণভোটে জনগণের দেওয়া বিপুল জনরায়কে উপেক্ষা করে শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা করছে।
বক্তব্যের শেষভাগে তিনি জোর দিয়ে বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় কার্যকরে আগামীতে যদি এক দফার ডাক আসে, তবে শহীদের আত্মত্যাগকে ধারণ করে যেকোনো মূল্যেই তা রাজপথে বাস্তবায়ন করতে হবে।
জুলাই ৩০, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।