এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট করার অভিযোগে বরিশালের উজিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আসাদ মোল্লা (৩০) উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের ‘ঢাকা দখল’ সংক্রান্ত একটি উসকানিমূলক পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে খবর পেয়ে উজিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, আসাদ মোল্লার বিরুদ্ধে পুরোনো একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেব্রু ২৪, ২০২৬
জুলাই ২৬, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।