এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খুলনার রূপসা উপজেলায় নিজ পরিবারের মালিকানাধীন ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামে অবস্থিত ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং যুবদলের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তান রেখে গেছেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের পারিবারিক ব্যবসা। সম্প্রতি ভাটায় চুরির ঘটনা বাড়ায় সুরক্ষার স্বার্থে তিনি মাঝে মাঝে রাতে পাহারা দিতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরেই অবস্থান করছিলেন। রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ভাটার ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফখরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্বশত্রুতা, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।