এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীব্র ভাঙনে আতঙ্কিত নদীপাড়ের মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার টগরবন্দ ইউনিয়নের ভাঙনকবলিত শিকারপুর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের দুঃখ-দুর্দশা ও আতঙ্কের কথা শোনেন। এ সময় নদী তীরে সাময়িকভাবে ভাঙন রোধে ফেলা জিও ব্যাগের কাজও তিনি পর্যবেক্ষণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মধুমতির ভয়াল থাবায় শিকারপুর এলাকার বহু বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। এ অবস্থায় সাময়িক ব্যবস্থার পাশাপাশি দ্রুত স্থায়ী ও টেকসই নদীভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান তাঁরা।
স্থানীয়দের দুর্ভোগের কথা শুনে এমপি ড. মো. ইলিয়াস মোল্লা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নদীপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "নদীভাঙনের কারণে মানুষের ভিটামাটি ও ফসলি জমি বিলীন হওয়া অত্যন্ত দুঃখজনক। ভাঙন রোধে স্থায়ী সমাধান নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলা হবে। নদীপাড়ের মানুষের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি কমাতে সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।"
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কামাল হুসাইন, উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম রিদওয়ানুন্নবী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান এবং ছাত্রশিবির প্রতিনিধি মো. জাবেদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ এলাকাবাসী।
ভাঙনকবলিত এলাকায় সংসদ সদস্যের এই সরেজমিন পরিদর্শনে স্থানীয়দের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করে তাঁদের বসতভিটা ও ফসলি জমি রক্ষার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী নদীপাড়ের মানুষ।
নভেম্বর ২৮, ২০২৫
নভেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।