ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তেরেনাম বাবু গ্রেফতার

অনলাইন ডেস্কঃ
১১ নভেম্বর, ২০২৬ ৩:০২ পিএম
শেয়ার করুন:
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তেরেনাম বাবু গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলার পরিপ্রেক্ষিতে কিংবা ঠিক কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ডিবি।

ডিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে হাজির করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।