এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রিটিশ সিক্রেট সার্ভিসের কাল্পনিক স্পাই ‘জেমস বন্ড’-এর জুতোয় ড্যানিয়েল ক্রেগের পর কে পা গলাবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার সেই কল্পনার পালে নতুন হাওয়া লেগেছে; সম্ভাব্য ‘০০৭’ হিসেবে নেটদুনিয়ায় উঠে এসেছে বলিউড তারকা হৃতিক রোশনের নাম।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ল্যাকমা আর্ট অ্যান্ড ফিল্ম গালা’ অনুষ্ঠানে অংশ নেন হৃতিক। সেখানে কালো রঙের অভিজাত পোশাকে নজর কাড়েন এই অভিনেতা। অনুষ্ঠানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের পাশাপাশি ‘ডিউন’, ‘অ্যারাইভাল’ ও ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো কালজয়ী সিনেমার পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গেও ফ্রেমবন্দি হন তিনি।
ডেনিস ভিলনভের সঙ্গে হৃতিকের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা নতুন মাত্রা পায়। হলিউডে জোর গুঞ্জন রয়েছে, পরবর্তী জেমস বন্ড সিনেমা পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ভিলনভ। ফলে বিশ্বখ্যাত এই নির্মাতার সঙ্গে হৃতিককে দেখে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন ভক্তরা।
নেটিজেনদের একাংশের মতে—হৃতিকের রাজকীয় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ চাহনি, চমৎকার শারীরিক গঠন এবং অ্যাকশন দৃশ্যে পারদর্শিতা তাকে জেমস বন্ড চরিত্রের জন্য একেবারে উপযুক্ত করে তোলে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিককে এই আইকনিক চরিত্রের অডিশনে ডাকার দাবিও তুলেছেন।
তবে ভক্তদের এই আগ্রহ ও উচ্ছ্বাসের বিপরীতে বাস্তবতা এখনো ভিন্ন। জেমস বন্ড চরিত্রে হৃতিককে নেওয়া হচ্ছে কিংবা তাকে প্রাথমিক তালিকায় বিবেচনা করা হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসেনি।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে ড্যানিয়েল ক্রেগ বন্ড হিসেবে তার দীর্ঘ অধ্যায়ের ইতি টানেন। এরপর থেকে প্রযোজনা প্রতিষ্ঠান ‘অ্যামাজন এমজিএম স্টুডিও’ নতুন মুখ খোঁজার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেও এখনো কারো নাম প্রকাশ করেনি। ফলে হৃতিক রোশনকে ঘিরে তৈরি হওয়া এই উন্মাদনা আপাতত ভক্তদের আশা ও সামাজিক মাধ্যমের চর্চাতেই সীমাবদ্ধ রয়েছে।
আগস্ট ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১১ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১১ নভেম্বর, ২০২৬
বিনোদন | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।