এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন সড়ক সংস্কার ও মেরামতের লক্ষ্যে মোট ১২ কোটি ৫৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের চাহিদার পরিপ্রেক্ষিতে এসব প্রকল্প অনুমোদন লাভ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পের আওতায় মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানসহ ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য ২ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং যোগাযোগব্যবস্থা সুগম করতে এলাকার বিভিন্ন সড়ক সংস্কার ও মেরামতের জন্য পৃথকভাবে ১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানানো হয়, স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়ার পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ফরিদপুর-২ আসনের জনগণের জীবনমান উন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। তিনি এসব উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আগস্ট ২৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।