এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং কমপক্ষে ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির কন্ডাক্টরও রয়েছেন।
দেশটির পরিবহন মন্ত্রণালয় ও প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি ও রয়টার্স জানায়, রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তদন্তকারী দলের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, একই রেললাইনে একই অভিমুখে চলছিল কায়রো-আসওয়ান এবং গিজা-ফায়ুম রুটের ট্রেন দুটি। একপর্যায়ে পেছন থেকে একটি ট্রেন অপরটির শেষ বগিতে সজোরে ধাক্কা দিলে বগিগুলো দুমড়েমুচড়ে যায় এবং এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন। আল-আইয়াতের কাফর গিরজা গ্রামের প্রত্যক্ষদর্শী আইমান জামাল জানান, বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করেন। ক্ষতিগ্রস্ত বগির ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের সময় কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনার পর মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ভারী ক্রেন ও জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিগুলো রেললাইন থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।