এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বান্দরবানের চিম্বুক-নীলগিরি সড়ক পরিচ্ছন্ন ও নান্দনিক করে তুলতে শুভ পদযাত্রা ও দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে ম্রো (মুরুং) সম্প্রদায়ের কয়েক শত তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।
শনিবার (৭ নভেম্বর) সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চিম্বুক-নীলগিরি সড়কের দুই পাশে বসবাসরত ম্রো পাড়ার বাসিন্দারা নির্দিষ্ট পয়েন্টগুলোতে জড়ো হতে থাকেন। সকাল ৭টা থেকে রুমা-থানচি ও চিম্বুক-নীলগিরি সড়কের ৭ মাইল থেকে ২৭ মাইল পর্যন্ত বিভিন্ন দলে বিভক্ত হয়ে একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তাঁরা। এ সময় সড়কের দুই পাশের ঝোপঝাড়, জঙ্গল ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। স্থানীয় যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পাহাড়ি জনপদে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ব্যতিক্রমী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) রাজপুত্র সাচিংপ্রু জেরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাচিংপ্রু জেরী বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক গভীর সংকটময় মুহূর্তে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত এই সড়ক ও এলাকার সঙ্গে পাহাড়ের মানুষের গভীর আবেগ, ঐতিহ্য ও ইতিহাস জড়িয়ে রয়েছে।"
তিনি আরও বলেন, "বান্দরবানের পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করতে সড়কটি পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে সড়কটি পর্যটকদের কাছে আরও নান্দনিক হয়ে উঠবে। একই সঙ্গে পর্যটন খাতের বিকাশ, স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মেলবন্ধনে পাহাড়ের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।" পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় তরুণ সমাজের এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আয়োজকেরা জানান, চিম্বুক-নীলগিরি সড়ক দেশের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ পর্যটন পথ। এই সড়কের দুই পাশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখা গেলে পর্যটকদের পাহাড়ি ভ্রমণ আরও আনন্দদায়ক হবে। পাশাপাশি এটি পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও পর্যটকমুখর সুন্দর বান্দরবান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচি সমাপ্ত করেন অংশগ্রহণকারীরা।
জানু ২০, ২০২৬
সেপ্টেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।