এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে নতুন উদ্যমে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। সারাদেশের ন্যায় পিরোজপুরেও বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর কেন্দ্রীয় উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য এলিজা জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা), জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক মাসুদ। এ ছাড়া জেলা প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও খেলোয়াড়রা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় (সি অফিস) চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে ও মাঠে গড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে মাঠমুখী করা, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং ক্রীড়াকে ভবিষ্যৎ পেশা হিসেবে রূপ দিয়ে পরিবারে স্বচ্ছলতা ও ভরসা নিশ্চিত করতেই দেশব্যাপী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।