এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডা. জুবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১ টায় পিরোজপুর ডা. জুবাইদা রহমান পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও সাবেক পিরোজপুর জেলা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক শাম্নী আক্তার রশ্মির নেতৃত্বে শহরের মা-আরেফুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শাম্নী আক্তার রশ্মি বলেন, “ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। সবাই ডা. জুবাইদা রহমানের জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।