এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নেতৃত্ব উন্নয়নমূলক প্রশিক্ষণ সেশন ‘ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি) ৬.০’। শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মেলনকক্ষে সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে ক্লাবের নবনিযুক্ত ৩০ জন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী অংশ নেন।
এ বছর ইএলডিসিতে ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে যোগদানের জন্য ১৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। যোগ্যতা যাচাই পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করে ৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তাদের জন্যই ষষ্ঠবারের মতো এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, “নতুন প্রশিক্ষণার্থীদের মধ্যে আমরা ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব দেখতে পাই। এই সেশন তাদের আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলবে বলে আমরা আশা করি। ইএলডিসিকে সামনে এগিয়ে নিতে এমটিডিপি ৬.০ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।”
ক্লাবের সভাপতি আবদুল আল নোমান বলেন, “নেতৃত্ব শুধু শেখার বিষয় নয়, বরং দায়িত্ব গ্রহণ, সিদ্ধান্ত নেওয়া এবং একটি সংগঠনকে কার্যকরভাবে পরিচালনার সক্ষমতা অর্জনের বিষয়। সেই লক্ষ্য থেকেই এমটিডিপি ৬.০ পরিকল্পনা করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি সংগঠনের কার্যক্রম, দায়িত্ববোধ, দলগত কাজ ও নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। তাদের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মশালা, প্রশিক্ষণ সেশন ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব বলেন, “ইএলডিসিতে ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে আমার প্রথম দিনটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক। আজ আমি ক্লাবের ইতিহাস, প্রাক্তন সদস্যদের নেটওয়ার্ক, নিয়ম-কানুন এবং আমার বিভাগের দায়িত্ব সম্পর্কে জানতে পেরেছি। একজন সদস্য হিসেবে ক্লাবের জন্য অবদান রাখতে এবং নিজের দক্ষতা আরও উন্নত করতে আমি খুবই আগ্রহী।”
মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার দিয়া বলেন, “আজকের সেশনে আমরা বিভিন্ন খেলা, অংশগ্রহণমূলক কার্যক্রম ও সমস্যা সমাধানভিত্তিক অনুশীলনে অংশগ্রহণ করেছি, যা আমাদের বিশ্লেষণী চিন্তাভাবনা ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছি, যা আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।”
সেপ্টেম্বর ২৫, ২০২৫
জুলাই ৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।