এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর সম্ভাব্য নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদরপুর উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এসব কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা সোহেল আমিনের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর থানা চত্বরের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় মোল্লা সোহেল আমিন অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও সংগঠিত হয়ে এলাকায় অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর পাঁয়তারা করছে। তাদের যেকোনো ধরনের সহিংসতা ও অপতৎপরতা রাজপথে থেকেই প্রতিহত করা হবে।"
এদিকে একই সময়ে যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মুন্সি ইশারত হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর নেতৃত্বে নেতাকর্মীরা সদরপুর হাসপাতাল মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
এর আগে, মাগরিবের নামাজের পূর্বে ছাত্রনেতা হাসানের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ কলেজ মোড় এলাকা থেকে পৃথক একটি বিক্ষোভ মিছিল বের করে সদরের সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, সদরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার তালুকদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ডিসেম্বর ১৯, ২০২৫
জুন ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।