এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শিশুটির শরীরে আঘাতের দাগ থাকায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব।
নিহত আদিব শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো. সাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ আদিবকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানালে মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন ছাত্রের বাড়িতে যান, খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন। তবে সম্প্রতি শিক্ষকের মারধরে শিশুটির অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে সোমবার সকালে আদিবের মৃত্যু হয়।
তবে এ ঘটনায় মাদরাসা শিক্ষকের সরাসরি কোনো দায় দেখছেন না নিহতের বাবা মো. সাহাব উদ্দিন। তিনি বলেন, "ছেলে মাদরাসায় পড়াশোনার সময় মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ত। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছিলেন তার রক্তশূন্যতা রয়েছে। কিন্তু অর্থাভাবের কারণে আমরা তার চিকিৎসা নিয়মিত চালাতে পারিনি।"
তিনি আরও বলেন, "ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। মাদরাসায় হুজুররা তাকে কিছু মারধর করেছিল সত্য, তবে সেই মারধরের কারণেই যে তার মৃত্যু হয়েছে—এমনটি আমরা মনে করি না। হায়াত ফুরিয়ে যাওয়ায় আল্লাহর ডাকে সে চলে গেছে। আল্লাহ বাচ্চা দিয়েছিলেন, তিনিই নিয়ে গেছেন; এ নিয়ে আমরা হুজুরকে দোষারোপ করতে চাই না।"
এদিকে দারুস সালাম মডেল মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, "শিক্ষক ছাত্রটিকে শাসন করার পর তার পরিবার আমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। আমি নিজে তাদের বাড়িতে গিয়ে ছাত্রটির শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পাই এবং ওই শিক্ষককে ভর্ৎসনা করি। পরে জানতে পারি ছেলেটি আগে থেকেই নানা জটিল রোগে ভুগছিল। আমি উন্নত চিকিৎসার জন্য তার চিকিৎসাপত্র দেখতে চেয়েছিলাম এবং সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু পরিবারের সদস্যরা তাতে কোনো সাড়া দেননি।"
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, শিশুটির পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও মৃত্যুর কারণ নিয়ে স্বজন ও স্থানীয়দের নানা বক্তব্য ছড়িয়ে পড়েছে।
ওসি বলেন, "মৃত্যু নিয়ে ধূম্রজাল তৈরি হওয়ায় এবং আঘাতের চিহ্ন থাকায় প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এপ্রিল ১৫, ২০২৫
জুলাই ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।