চরভদ্রাসনে গাঁজাসহ দুই মাদকসেবী গ্রেফতার, আদালতে প্রেরণ

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
৯ নভেম্বর, ২০২৬ ৮:০১ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে গাঁজাসহ দুই মাদকসেবী গ্রেফতার, আদালতে প্রেরণ

ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাজারের পোস্ট অফিস চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মধু অছিমদ্দিনের পাড়া গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে সোহেল শেখ (৩০) এবং একই এলাকার মহসিন শেখ (৩৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা জীবিকার তাগিদে চরভদ্রাসন উপজেলায় অবস্থান করে বিভিন্ন কাজকর্ম করতেন। রোববার রাতে সদর বাজারের পোস্ট অফিস চত্বরে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের একটি দল। পরে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কেরামত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন এবং দেহ তল্লাশি চালিয়ে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করেন।

এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর সংক্ষিপ্ত বিচার আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।