এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক বিক্রির প্রতিবাদ করায় এনামুল শেখ (৩৫) নামে এক যুবকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত এনামুল শেখ আরাজী রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে।
এ ঘটনায় বুধবার (২৪ জুন) এনামুল শেখ বাদী হয়ে তার চাচাতো ভাই মো. ইমরান শেখসহ তিনজনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আরাজী রুদ্রবানা গ্রামে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে কয়েকদিন ধরে মাদকবিরোধী পাহারা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। ঘটনার দিন পাহারার দায়িত্বে ছিলেন এনামুল শেখ। এ সময় তিনি তার চাচাতো ভাই মো. ইমরান শেখকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে দেখেন বলে দাবি করেন। বিষয়টির প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ইমরান শেখ ও তার সহযোগীরা এনামুল শেখের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এছাড়া বাঁশ ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইমরান শেখের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
মার্চ ২৫, ২০২৫
জুন ১৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।