সালথায় মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতায় যুবদলের মতবিনিময় সভা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৪ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পিএম
শেয়ার করুন:
সালথায় মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতায় যুবদলের মতবিনিময় সভা

মাদকের ভয়াবহতা, সন্ত্রাস এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ফরিদপুরের সালথায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা যুবদল।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল বাজার এলাকায় পান্নু মোল্লার বাড়িতে উপজেলা যুবদলের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর, খোকন মাতুব্বর, রাসেল শেখ ও সদস্য রাজিব মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, যুবদল নেতা ইয়াসিন মোল্লা এবং বিএনপি নেতা মনির হোসেন। 

এ ছাড়া সভায় বিএনপি, কৃষক দল, শ্রমিক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।