বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
৭ নভেম্বর, ২০২৬ ১:৫৯ পিএম
শেয়ার করুন:
বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুর-এ-সামস নওরোজ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে ৭ নভেম্বর এক অবিস্মরণীয় দিন। আজকের এই দিনে জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে দেশ গড়ায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, ফায়ার সার্ভিস কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস। এছাড়াও স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।