এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হিমায়েত হোসেন মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, জামালপুর কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন মৃধা, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কুতুবউদ্দিন মোল্লা, মাদ্রাসা সুপার মোহাম্মদ মুরাদুল ইসলাম, আব্দুর সামাদ এবং রফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভীন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
নভেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।