এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ (এমআইএস) বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিটিসি ও এমআইএস ডে ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী সভার মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ এমন একটি সমন্বিত ব্যবস্থা, যা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং সরকারি-বেসরকারি প্রায় প্রতিটি খাতেই এমআইএসের গুরুত্ব আজ অপরিসীম। তথ্যপ্রযুক্তির এ যুগে শুধু তথ্য সংগ্রহ করাই যথেষ্ট নয়, বরং সেই তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।”
উপাচার্য আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল অটোমেশনের এই সময়ে এমআইএসের জ্ঞান অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নোবিপ্রবির এমআইএস বিভাগের শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের সামগ্রিক ডিজিটাল রূপান্তর, ব্যবসায়িক উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা উন্নয়নে বলিষ্ঠ অবদান রাখবে।” এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাবকে আরও উৎসাহিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে রয়েছে পোস্টার প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কনটেস্ট, ই-গেমিং ও বিজনেস কেস প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে ‘ইন্টারন্যাশনাল কলোকোইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে বিশেষ টেকনিক্যাল সেশন ও কি-নোট প্রেজেন্টেশন। এতে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান, কুমিল্লা বার্ডের উপ-পরিচালক অসীম কুমার সরকার এবং থ্রাইভিং স্কিলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবদুল্লাহ আল মাহমুদ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ‘এমআইএস নেট’-এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে স্পন্সর হিসেবে সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান হালিমা গ্রুপ।
সেপ্টেম্বর ১৭, ২০২৬
মার্চ ৭, ২০২৬
ডিসেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।