এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমায় মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের চিত্র দেখা যায়। এ সময় রুমা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ, যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় ও এর আশপাশ এলাকা, রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়, রুমা সরকারি উচ্চ বিদ্যালয় এবং রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের জঙ্গল-আবর্জনা পরিষ্কার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা রয়েছে। তাছাড়া সম্প্রতি রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর শরীরেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। স্থানীয় পর্যায়ে এই রোগের বিস্তার রোধ করতেই পূর্বপ্রস্তুতি হিসেবে এ অভিযান জোরদার করা হয়। একইসঙ্গে উপজেলার অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও নিজস্ব উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল হাসান বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে হলে আমাদের ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন থাকতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশ ও কর্মস্থলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে দীর্ঘদিন পানি জমে না থাকে—তা নিশ্চিত করাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।”
মে ১৭, ২০২৫
মে ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।