আলফাডাঙ্গা সরকারি কলেজে এইচএসসিতে ৫ জনের জিপিএ-৫, পাসের হার ৫৬.৫%

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৩১ অক্টোবর, ২০২৬ ২:৫৬ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গা সরকারি কলেজে এইচএসসিতে ৫ জনের জিপিএ-৫, পাসের হার ৫৬.৫%

ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের (সাধারণ ও কারিগরি) পরীক্ষায় পাঁচ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ২৪২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৫ শতাংশ। 

ফলাফল প্রকাশের পর ভালো ফলাফলের এ খবর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ তৈরি করেছে। সাধারণ ও কারিগরি—উভয় শাখা থেকেই শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে মেধার স্বাক্ষর রেখে পাঁচজন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পয়েন্ট (জিপিএ-৫) লাভ করে।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, “নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকরা সারা বছর পাঠদানে সর্বোচ্চ আন্তরিক ছিলেন। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনার সমন্বয়েই এই অর্জন সম্ভব হয়েছে।”

কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, “যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি, তাদের ভেঙে পড়লে চলবে না। নিজেদের দুর্বলতা কাটিয়ে আগামীতে ভালো করতে এখন থেকেই নতুন উদ্যমে প্রস্তুতি নিতে হবে।” 

আগামীর পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, সামনের বছরগুলোতে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা আরও বাড়াতে বিশেষ পাঠদানসহ প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। 

শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আলফাডাঙ্গা সরকারি কলেজ ভবিষ্যতে আরও গৌরবোজ্জ্বল ফলাফল উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।