এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে আয়োজিত এই মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
মঙ্গলবার (১৯ মে) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত হয় আলোচনা সভা ও সেমিনার।
এদিন রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন পরবর্তী সেমিনারের বিষয় ছিল: **“Automated Land Management System: The Changes, Development and Way Forward”**। ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ ও আলোচনার ওপর আলোকপাত করেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেমিনারে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে সাধারণ মানুষের জন্য সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার অটোমেটেড বা ডিজিটাল ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে মানুষ এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন, যা দীর্ঘদিনের জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখছে। ডিজিটাল এই অগ্রযাত্রার ফলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. নজরুল ইসলাম এবং জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাওহিদ আলম ওশান।
এ সময় এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলা ভূমি সেবা গ্রহীতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।