এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার সূচনা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, জামায়াতে ইসলামীর সেক্রেটারি বোরহান উদ্দিন খান, আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, খতিয়ানের সত্যায়িত কপি সংগ্রহ এবং মৌজা ম্যাপসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সরাসরি গ্রহণ করতে পারছেন।
তিনি আরও জানান, মেলায় ভূমিসংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। ২১ মে পর্যন্ত চলমান এই মেলা সাধারণ মানুষের সেবাপ্রাপ্তিকে আরও সহজ ও কার্যকর করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মে ২৩, ২০২৪
আগস্ট ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।