এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১:৩০ মিনিটের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে আখাউড়া পৌর শহর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আখাউড়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের মধ্যে উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল কৃষক দল-জাতীয়তাবাদী মহিলা দল সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন। তারা বলেন, মহান একুশ বাঙালি জাতির চেতনার উৎস এবং ভাষা শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার পথে অনুপ্রাণিত করেছে।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।