এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা মরহুম মোঃ ইব্রাহিম মিয়ার স্ত্রী মোছাম্মদ গুল বাহার (গুলু বুবু) দীর্ঘ পাঁচ মাস যাবত গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাহীনতায় ভুগছেন এবং আর্থিক সংকটের কারণে তিনি জীবন-মরণ সংগ্রামে দিন কাটাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোছাম্মদ গুল বাহারের উভয় কিডনি নষ্ট হয়ে গেছে, ফলে তাঁর অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। তাঁকে বাঁচাতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন।
চিকিৎসকদের মতে, এ চিকিৎসার ব্যয় প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা, যা বর্তমানে তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। অর্থসংকটে তাঁর চিকিৎসা কার্যক্রম থমকে গেছে।
এ পরিস্থিতিতে গুল বাহারকে বাঁচাতে দেশ-বিদেশে থাকা সকল হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তা, সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
মোছাম্মদ গুল বাহারের প্রতিবেশীরা আবেগঘন কণ্ঠে বলেন—তিনি অনেক ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। ভাগ্যের কি নির্মাণ পরিহার আজ বিপদ সংকটে, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাই সবাইকে বিনীত অনুরোধ করছি— দয়া করে তার জন্য দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”
মানবিক সহায়তার মাধ্যমে একজন অসহায় মানুষের জীবন রক্ষা সম্ভব হতে পারে— এমন প্রত্যাশা করছেন প্রতিবেশীরা।
যারা আর্থিক সহায়তা পাঠাতে চান অবশ্যই রোগীর সাথে যোগাযোগ করে তারপরে পাঠাবেন, যোগাযোগ মোবাইল 01746341417 অতএব যারা রোগীর জন্য অর্থ দান করতে চান, স্কিনে দেওয়া নাম্বারে বিকাশ পারসোনাল রয়েছে যোগাযোগ সুবিধার স্বার্থে।
নভেম্বর ৪, ২০২৪
মার্চ ২৪, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।