আগৈলঝাড়া প্রেসক্লাবে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলমের পক্ষ থেকে কম্পিউটার ও আইপিএস উপহার

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২২ অক্টোবর, ২০২৬ ১০:৫৪ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়া প্রেসক্লাবে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলমের পক্ষ থেকে কম্পিউটার ও আইপিএস উপহার

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে দুটি কম্পিউটার ও একটি আইপিএস উপহার দিয়েছেন এলাকার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম (শামস)। 

বুধবার (২১ অক্টোবর) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষ থেকে এসব আধুনিক প্রযুক্তি সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

প্রেসক্লাব সভাপতি শামিমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলমের পক্ষে সাংবাদিকদের হাতে কম্পিউটার ও আইপিএস তুলে দেন তাঁর ছোট ভাই মো. সাইদুর রহমান সান্টু শিকদার। 

এ সময় মো. সাইদুর রহমান সান্টু শিকদার বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা সমাজের নানা অসঙ্গতি, সমস্যা, অপার সম্ভাবনা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা গণমাধ্যমে সাহসের সঙ্গে তুলে ধরেন। তাঁদের এই দায়িত্বশীল পেশাগত কাজকে আরও সহজ, আধুনিক ও গতিশীল করতেই এ ক্ষুদ্র প্রয়াস।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা যুবদলের নেতা ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার এবং ‘এখন টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার মিল্লাত চৌধুরী।

বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে দ্রুত সংবাদ সংগ্রহ, প্রস্তুতকরণ, তথ্য সংরক্ষণ ও গণমাধ্যমে পাঠানোর ক্ষেত্রে আধুনিক কম্পিউটারের কোনো বিকল্প নেই। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে আইপিএস সাংবাদিকদের কাজে দারুণ সহায়ক ভূমিকা পালন করবে। সাংবাদিক সমাজের পাশে দাঁড়ানোর জন্য তাঁরা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি রিপন বিশ্বাস, মাসুম হাওলাদার, সাইফুল মৃধা ও আকাশ মাহমুদ, অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও রাসেল হাওলাদার, নির্বাহী সদস্য কে এম আজাদ রহমান এবং সাধারণ সদস্য এফ এম নাজমুল রিপন, ওমর আলী সানি, আশরাফ উদ্দিন ও শাহাদাত হোসেন চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।