মিথ্যা মামলার অভিযোগে আগৈলঝাড়ায় দুই শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
Feb 27, 2026 - 15:11
Feb 27, 2026 - 15:11
মিথ্যা মামলার অভিযোগে আগৈলঝাড়ায় দুই শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

বরিশালের আগৈলঝাড়ায় মিথ্যা মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই সহদর শিক্ষার্থী।

শুক্রবার সকালে পালিয়ে থাকা দুই শিক্ষার্থী নিজবাড়িতে মিথ্যা মামলা দাবী করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী লিমন হাওলাদার বলেন, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের লক্ষ্মন মিস্ত্রি ছেলে অশোক মিস্ত্রী পূর্বশক্রতার জের ধরে ২৩ ফেব্রুয়ারী আগৈলঝাড়া থানায় আমার ও আমার ছোট ভাই ফকুর বিরুদ্ধে একটি মিথ্যা দায়ের করেন। আমাদের এয়ারগান নেই এবং আমরা এয়ারগান চালাতেও পারি না। আমি ঢাকা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত আছি ও আমার ছোটভাই আস্কর স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী। ঘটনার দিন আমি এলাকাতেই ছিলাম না। মামা বাড়ি উজিরপুরের সাতলা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। মামলার বাদী অশোক মিস্ত্রী প্রায় ৭ বছর পূর্বে জমিতে ইদুর মারার জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ দিলে আমার চাচাত ভাই জিয়া হাওলাদার বিদ্যুৎয়াতি হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তিনি বেচে থাকলেও তার দু’হাতের কবজি কেটে ফেলা হয় এবং পঙ্গুত্ব বরন করে। এ ঘটনার পর থেকে অশোক মিস্ত্রী আমাদের প্রতি ক্ষুব্ধ ছিল।

এ বিরোধের জের ধরে দীর্ঘদিন পর অশোক মিস্ত্রী আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে সামাজিক মর্যাদা ক্ষুন্ন, শিক্ষাজীবন বিপন্ন ও মানুষিক ভাবে হয়রানি করে আসছে। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে অশোক মিস্ত্রীর হয়রানির হাত থেকে রক্ষা পেয়ে স্বাভাবিক ভাবে শিক্ষা জীবন চালিয়ে যেতে পারি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য জয়নাল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, স্কুল শিক্ষিকা শাহিদা বখতিয়ার, কবির হাওলাদার, আলমগীর হাওলাদার, নুপুর বেগম, রেজাউল করিম, জাহাঙ্গীর হাওলাদারসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 

এব্যাপারে মামলার বাদী অশোক মিস্ত্রী বলেন, সংবাদ সম্মেলনে যাহা উল্লেখ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow