এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম না মেনে কমিটি গঠন করায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা কমিটি।
বুধবার (৩ জুন) বিকেলে এনসিপির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনাজপুর জেলা এনসিপির ছয়জন সাংগঠনিক সম্পাদক—সোহেল সাজ্জাদ, জোবাইদুল হক, রিয়াজ উদ্দিন, মিনহাজ জামান, একরামুল হক আবির ও মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন পার্বতীপুরে এনসিপির যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল (স্মারক নং: এনসিপি/দিন/কমিটি/২০২৬/০৩), তা যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ও অনুমোদন ছাড়া গঠন করা হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে দলের সব নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুন) ৫১ সদস্যবিশিষ্ট পার্বতীপুর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং লোকমান হোসেনকে (খোকন) সদস্য সচিব করা হয়। তবে ঘোষিত কমিটিতে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ ও সমালোচনা তৈরি হয়েছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৩ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।